ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে - অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি - এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।


এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহনে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছাস ও অগ্নিকান্ডের উপর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।


এছাড়াও মহড়ায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস য়োরম্যান মো. শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন সীমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কাউন্সিলর মো. মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিপিপির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑